ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই বছর পর তৌসিফ-ফারিয়া

আকাশ বিনোদন ডেস্ক : 

ছোট পর্দার অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও শবনম ফারিয়া। এর আগেও জুটি বেঁধে টিভি পর্দায় হাজির হয়েছেন তারা। তবে গত দুই বছর তাদেরকে একসঙ্গে দেখা যায়নি। দুই বছর পর আবারো ‘সুচিত্রা রহস্য’ নাটকে একসঙ্গে অভিনয় করলেন তৌসিফ-শবনম। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এল আর সোহেল।

এ প্রসঙ্গে পরিচালক এল আর সোহেল রাইজিংবিডিকে বলেন, ‘‘কিছুদিন আগে ‘সুচিত্রা রহস্য’ নাটকের শুটিং শেষ করেছি। গল্পটি বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’

নাটকের গল্পে দেখা যাবে, রঞ্জন একটা প্রাইভেট বিশ্বদ্যিালয়ে এমবিএ করছে। সুচিত্রা নামের এক মেয়ের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। পরিচয়টা বন্ধুত্বে রূপ নিতে দেরি হয় না। খুব দ্রুতই ফোন নম্বরও বিনিময় হয়। রঞ্জনের স্বপ্নে, ধ্যানে কেবলই সুচিত্রা। ভালোই চলছিল তাদের সম্পর্ক। কিন্তু সম্পর্কের তিন মাসের মাথায় হঠাৎ সুচিত্রা হারিয়ে যায়। তাকে আর ফেসবুকে পাওয়া যায় না। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই নাটকটির গল্প এগিয়েছে।

তৌসিফ মাহবুব-শবনম ফারিয়া ছাড়াও এতে আরো অভিনয় করেছেন ফারহাদ বাবু, পাভেল জামান, শিফা ও আজাহার প্রমুখ। খুব শিগগির কোনো একটি বেসরকারী টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলেও জানান নির্মাতা সোহেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুই বছর পর তৌসিফ-ফারিয়া

আপডেট সময় ১২:০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮