ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে পাথর কোয়ারিতে ৩ শ্রমিক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের দুই উপজেলায় পাথর কোয়ারিতে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দেলোয়ার ও জুয়েল নামে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় একজন ও সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের লামাপুঞ্জি এলাকায় দুই শ্রমিক নিহত হন।

নিহতরা হলেন ছাতকের এখলাছ মিয়া (২৫), গোয়াইনঘাটের দৌবাড়ি ইউপির ময়ঘর গ্রামের নুর মিয়ার ছেলে নাজিম উদ্দিন (১৯) ও পশ্চিম জাফলং ইউপির গ্রামকান্দির জয়নাল আবেদিনের ছেলে ওসমান মিয়া (২৮)।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খাঁন দৈনিক আকাশকে বলেন, মঙ্গলবার দুপুরে শাহ আরেফিন টিলায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক এখলাছ মিয়া নিহত হন।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় দৈনিক আকাশকে বলেন, কোয়ারি এলাকায় মেশিনে কাজ করতে গিয়ে পাইপের আঘাতে নাজিম উদ্দিন ও ধসে পাথর চাপায় ওসমান মিয়া নিহত হন। এ ঘটনায় দেলোয়ার ও জুয়েল নামে দুইজনকে আটক করা হয়েছে। নিহত তিন শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তবে স্থানীয় সূত্রের দাবি, মঙ্গলবার বিকালে কোয়ারিতে পাথর উত্তোলনের কাজ করছিলেন নাজিম উদ্দিন। এমন সময় কোয়ারি এলাকায় স্থাপিত বোমা মেশিনের পাইপ খুলে গেলে নাজিম আঘাত পান। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেটে পাথর কোয়ারিতে ৩ শ্রমিক নিহত

আপডেট সময় ০১:২২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮