ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুবাই সৈকতে নারীর ছবি তুলতে গিয়ে ধরা ২৮৯

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সমুদ্র সৈকতে নারীদের অগোচরে তাদের ছবি তোলার অপরাধে এক বছরে ২৮৯ জনকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।

২০১৭ সালে সৈকতে ঘুরতে আসা নারীদের অনুমতি ছাড়া তাদের ছবি তোলার অপরাধে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত বছরে সমুদ্র সৈকতে বিভিন্ন অপরাধে আরো ১,৭২৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এসব অপরাধের মধ্যে রয়েছ, অনুমতি ছাড়া নারীদের ছবি তোলা, পর্যটকদের বিরক্ত করা এবং অন্তর্বাস পরে সাগরে সাতার কাটা।

দুবাই পুলিশের রেকর্ড করা তথ্য থেকে জানা যায়, পর্যটকদের নানাভাবে বিরক্ত করার অপরাধে ৭৪৩ জনকে আটক করা হয়।

বন্দর পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল কাদের আল বান্নাই বলেন, ২৫৬ ব্যক্তিকে অন্তর্বাস পরে সাঁতার কাটার অপরাধে আটক করা হয়। কোনো নারীর অনুমতি ছাড়া তার ছবি তোলা সম্পূর্ণ অবৈধ। আমাদের লক্ষ্য সৈকতকে পর্যটকদের জন্য আনন্দদায়ক করে তোলা এবং তাদের সমস্যা হয় এমন সব কিছু প্রতিহত করা।

এছাড়া গত বছরে সৈকতে ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং চারজন আহত হয়েছে বলেও জানান তিনি। ২০১৬ সালে মৃতের সংখ্যা ছিলো ২৯ এবং আহতের সংখ্যা ছিলো ৬ জন। সূত্র: গালফ নিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুবাই সৈকতে নারীর ছবি তুলতে গিয়ে ধরা ২৮৯

আপডেট সময় ০৬:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮