ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

নড়াইলে জেলা পরিষদের দোকানঘর ভেঙে ফেলায় মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

নড়াইল জেলা পরিষদের জমিতে গড়ে ওঠা ১২টি দোকানঘর ভেঙে ফেলার ঘটনায় মামলা হয়েছে। জেলা পরিষদ উপ-সহকারী প্রকৌশলী এমামুল হাসান বাদী হয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া থানায় এ মামলা করেন।

মামলায় লোহাগড়া উপজেলার লক্ষীপাশা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাচ্চুসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, জেলা পরিষদের জায়গায় নির্মিত লোহাগড়া থানা সড়কের দোকানগুলো মসজিদ কর্তৃপক্ষ জোরপূর্বক ভেঙে জায়গাটি দখলের চেষ্টা চালায়। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের গোলাম মোরশেদ, মনিরুজ্জামান বাচ্চু, সালেক মুন্সী, আরিফ শেখসহ প্রায় ২০ জন তাদের দোকানঘর ভেঙে দেয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা পুণর্বহাল দাবিতে শনিবার দুপুরে লোহাগড়া থানা সড়কে মানববন্ধন করেন।

মামলার বিষয়টি স্বীকার করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

নড়াইলে জেলা পরিষদের দোকানঘর ভেঙে ফেলায় মামলা

আপডেট সময় ০২:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮