ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাশরাফি, সাকিবকে প্রধানমন্ত্রীর স্নেহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রিকেট ভক্ত হিসেবে পরিচিতি আছে। মাশরাফি, সাকিবদের প্রায়ই টেনে নেন কাছে। বুলিয়ে দেন স্নেহের পরশ। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতিপত্র পাওয়ার আনন্দে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সংবর্ধনায় আবারও স্নেহের ছোঁয়া পেলেন বাংলার ‍দুই তারকা।

ছবি দুটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। দুটো ছবিই প্রায় একই রকম। সোফায় বসে থাকা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দেখা করে এসেছেন মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান। একটি ছবিতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা মাশরাফি বসে থাকা প্রধানমন্ত্রীর হাত ধরে আছেন। এ সময় শেখ হাসিনা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।

পরের ছবিতে একই ভঙ্গিতে সাকিবকেও মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। পাশে দাঁড়িয়ে তা দেখছেন মাশরাফি। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায় শিক্ষাবিদ, ব্যবসায়ী, রাজনীতিক, সাহিত্যিক, শিল্পী থেকে শুরু করে খেলোয়াড় এমনকি শ্রমজীবী মানুষরাও।

খেলোয়াড়দের মধ্যে যারা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, তাদের দলে দুই জন নারী ক্রীড়াবিদ ছাড়াও ছিলেন মাশরাফি ও সাকিব।বাংলাদেশের প্রিয় এই দুই তারকার প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রমাণ এর আগেও দেখা গেছে। খেলার মাঠে উপস্থিত হয়ে তিনি ক্রিকেট দলকে উৎসাহী করেছেন নানা সময়। ক্রিকেট দলের সাফল্যের পর অভিনন্দন জানানোর পাশাপাশি গণভবনে ডেকে এনে পুরস্কৃতও করেছেন প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাশরাফি, সাকিবকে প্রধানমন্ত্রীর স্নেহ

আপডেট সময় ১২:০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮