ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পি এস এলে ইনজুরিতে তামিমসহ ২ বিশ্বতারকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম পর্বে শুরুর কয়েকটি ম্যাচ খেলার পর নিদাহাস ট্রফিতে অংশ নিতে শ্রীলঙ্কায় পাড়ি জমান টাইগার ওপেনার তামিম ইকবাল খান। সফলভাবে নিদাহাস ট্রফি শেষ করে ফের পিএসএলে যোগ দেন তিনি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পেশওয়ার জালমির হলুদ জার্সিতে প্রথম এলিমিনেটর ম্যাচে মাঠেও নামেন তামিম। যাতে ২৯ বলে ২৭ রানের একটি সফল ইনিংস উপহার দেন। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে এই রান বেশি সুবিধার নয়। তবে লো স্কোরিং ম্যাচে এই রান তুলেই

দলকে জয়লাভে সাহায্য করেন বাংলাদেশি ওপেনার।প্রথম এলিমিনেটর ম্যাচে একরানে জয়লাভের পর ফাইনাল খেলার লক্ষ্যে আজ দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে পেশওয়ার জালমি। তবে দুঃখের ব্যাপার হচ্ছে ম্যাচটিতে তামিমের থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। হাঁটুর ইনজুরিতে পড়ায় তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নিয়েছে জালমি।

জালমি টিম সূত্রে জানা যায়, হাঁটুর ইনজুরিতে পড়ায় চিকিৎসার জন্য ব্যাংকক পাঠানো হয়েছে তামিমকে।

এদিকে প্রতিপক্ষ দলের শহীদ আফ্রিদিও একই সমস্যায় পড়েছেন। হাঁটুতে চোট পাওয়ায় আজকের ম্যাচে তারও থাকা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনিও চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, পিএসএলে ৬ ম্যাচে অংশ নিয়ে ৩২ গড়ে ১৬১ রান তুলেছেন তামিম।

Tag :
আপলোডকারীর তথ্য

পি এস এলে ইনজুরিতে তামিমসহ ২ বিশ্বতারকা

আপডেট সময় ০৯:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮