ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্বল চুলের যত্ন নিতে

আকাশ নিউজ ডেস্ক:

প্রোটিনসমৃদ্ধ প্যাক

চুলের অবস্থা নির্ভর করবে পরিচর্যার ওপর। চুলের পুষ্টি শরীরের ভেতর থেকে জোগাতে হয়। এ জন্য প্রয়োজন পর্যাপ্ত আমিষ, ভিটামিন, পটাশিয়াম, প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ, যা বিশেষভাবে দুর্বল চুলের জন্য জরুরি। সুষম ও পরিমিত খাদ্য এবং প্রচুর পানি খাওয়ারও প্রয়োজন রয়েছে। ঘরে বসেই কীভাবে আপনি সহজেই দুর্বল চুলের সুস্থতা ফিরিয়ে আনতে পারবেন তা জেনে নিন।
দুর্বল চুল মজবুত করতে প্যাক

একটি পাকা কলা ব্লেন্ড করে নিয়ে, দুই টেবিল চামচ খাঁটি জলপাইয়ের তেল মিশিয়ে নিন, যেন কোনো দানাভাব না থাকে। সম্পূর্ণ চুলে এই মিশ্রণ লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

চুলের গোড়া মজবুত করতে প্যাক

মেথি ও আমলকী সারা রাত ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিন, এর সঙ্গে জবাফুলের পেস্ট মিশ্রণ করে ব্যবহার করুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

বহেড়া এবং হরীতকী সারা রাত নারিকেল দুধে ভিজিয়ে রাখুন। এরপর ভালোভাবে পেস্ট করে সম্পূর্ণ চুল ও মাথার ত্বকে লাগিয়ে নিন। শ্যাম্পু ও কন্ডিশনার লাগিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন।

টিপস

১. আমলকী, জবাফুলের কুঁড়ি, হেয়ার অয়েলের সঙ্গে ফুটিয়ে চুলের গোড়ায় মালিশ করুন। চুল মজবুত হবে।

২. চুলের যত্নে নিয়মিত তেল ম্যাসাজ খুব জরুরি। এতে গোড়া শক্ত হবে ও শুষ্কতা কমবে।

৩. অ্যালোভেরা জেল চুলের যত্নে খুব উপকারী। এটি চুলের পুষ্টি বাড়ায়।

৪. খাঁটি জবাফুলের তেল মাথায় লাগালে চুলের গোড়া শক্ত হয় এবং সহজে চুল পড়ে যাওয়া বন্ধ হয়।

৫. চুল খুব শুকনো এবং ভঙ্গুর হলে নিয়মিত নারিকেল তেল ম্যাসাজ করুন। তবে ময়লা চুলে তেল দেয়া যাবে না।

৬. নিয়মিত মাথায় ম্যাসাজ করলে ফলিকলে রক্ত সঞ্চালন বাড়ে। তাতে চুল বাড়ে দ্রুত।

৭. চুলকে সুস্থ রাখতে প্রয়োজন নিয়মিত পরিচর্যা।

৮. চুলের ধরন বুঝে, শ্যাম্পু ও কন্ডিশনার বাছাই করুন।

৯. চুল ভালো মতো পানি দিয়ে ধুয়ে, তারপর শ্যাম্পু ব্যবহার করুন।

১০. শরীরের পুষ্টির ওপর চুলের স্বাস্থ্য নির্ভর করে। তাই দৈনিক খাদ্য তালিকায় আমিষ, শর্করা, চর্বি, খনিজ ও ভিটামিন পরিমিত পরিমাণে না থাকলে চুল পড়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুর্বল চুলের যত্ন নিতে

আপডেট সময় ০৮:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮