ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৯ খেলায় ৩ সেঞ্চুরি আশরাফুলের

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফর্মের তুঙ্গে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লিগের ৯ খেলায় ৩টি সেঞ্চুরি তুলে নিয়েছেন কলাবাগান ক্রীড়া চক্রের এই তারকা ক্রিকেটার। প্রাইম দোলেশ্বর, অগ্রণী ব্যাংকের পর সেঞ্চুরি করেছেন মোহামেডানের বিপক্ষে। মঙ্গলবার সাভারে বিকেএসপির মাঠে মোহামেডানের বিপক্ষে ১২৪ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১২৭ রানের ইনিংস গড়েন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তার সেঞ্চুরির দিনেও বড় স্কোর গড়তে পারেনি কলাবাগানের দলটি।

যানজটের কারণে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর খেলা শুরু হয়। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলাবাগান। উইকেটের এক প্রান্ত আগলে রাখেন আশরাফুল। অন্য প্রান্তের ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে আসা-যাওয়ার মধ্যে থাকায় ৪৭.৫ ওভারে ২৬০ রান তুলতেই অলআউট হয়ে যায় কালাবাগান। মোহামেডানের হয়ে ৮.৫ ওভারে ৪৯ রানে ৬ উইকেট নেন কাজী অনিক। এছাড়া ২ উইকেট নেন মোহাম্মদ আজিম।

টার্গেট তাড়া করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত মতিঝিল পাড়ার দলটির সংগ্রহ ৪১ ওভারে খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান। ২৯ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক শামসুর রহমান শুভ। এর আগে ৫৭ ও ৫১ রান করে আউট হয়ে ফিরেছেন এনামুল হক ও রনি তালুকদার। জয়ের জন্য শেষ ৫৪ বলে মোহামেডানের প্রয়োজন ৬৩ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলকে সুবিধাবাদীদের ব্যবহার করতে দেওয়া যাবে না: ত্রাণমন্ত্রী দুলু

৯ খেলায় ৩ সেঞ্চুরি আশরাফুলের

আপডেট সময় ০৪:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮