ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

‘নাগিন ড্যান্স’ নিয়ে এবার ব্যাগপ্যাকার্সের বিজ্ঞাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্ব ক্রিকেট অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে ‘নাগিন ড্যান্স’। প্রেমাদাসা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, মূলধারার আন্তর্জাতিক সংবাদমাধ্যম, দেশের কোটি কোটি ক্রিকেটানুরাগীদের মাঝে-সর্বত্রই আলোচনায় এ নাচ। এবার বিজ্ঞাপনেও জয়জয়কার নাগিন ড্যান্সের। ব্যাগ প্রস্তুত ও বিক্রেতা প্রতিষ্ঠান ব্যাগপ্যাকার্স ‘নাগিন ড্যান্স’ নিয়ে বিজ্ঞাপন তৈরি করেছে।

‘‘ক্রিকেট মাঠে যখন লড়াই, ছাড়বোনা যে কোনো ‘চান্স’, অপেক্ষাতে ক্রিকেটপ্রেমী দেখবে আবার ‌নাগিন ড্যান্স’’ স্লোগানের আলোকে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে ব্যাগপ্যাকার্সের (www.bagpackersbd.com) প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু বলেন, বিশ্ব ক্রিকেট অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে ‘নাগিন ড্যান্স’। বিশেষ করে শ্রীলংকাকে রাজ্যের হতাশা উপহার দিয়ে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করার পর তামিম-সাব্বিরদের ও টিম ম্যানেজমেন্টের এমন ড্যান্স-শো নিয়ে চারদিকে শোরগোল পড়ে গেছে। যা নিয়ে এখন সবাই সরব। আমাদের অবস্থান থেকে ক্রিকেটপ্রেমীদের মাঝে নাগিন ড্যান্সের উন্মাদনা বাড়িয়ে দিতে এই আয়োজন।

এদিকে আজ রোববার প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ট্রফি জয়ের লড়াইটা শুরু হবে স্থানীয় সময় সাতটা ও বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। আজকের ফাইনালে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীকে গর্বের, উত্সবের মাহেন্দ্রক্ষণ উপহার দিতে চায় টাইগাররা। সারাদেশ আজ ক্রিকেট জ্বরে। ঢাকা থেকে কলম্বোর পানে, চোখের চাহনিতে একটাই আশা। ফাইনালে জিতুক বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজ ডুবল ইউক্রেনীয় ড্রোন হামলায়

‘নাগিন ড্যান্স’ নিয়ে এবার ব্যাগপ্যাকার্সের বিজ্ঞাপন

আপডেট সময় ০৫:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮