ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

টাইগারদেরকে অমিতাভ বচ্চনের শুভেচ্ছা

আকাশ বিনোদন ডেস্ক:  

দুর্দান্ত এক ছক্কা, অবিস্মরণীয় জয়। শুক্রবার শ্রীলংকার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে নিদাহাস ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। অবিস্মরণীয় এই জয়ের পর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশ ও বিদেশের অনেক নামিদামি ব্যক্তিত্ব বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সুপার স্টার অমিতাভ বচ্চনও।

অমিতাভ বচ্চন তার ফেসবুক এবং টুইটারে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘নিদাহাস ট্রুফির বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। শেষ কয়েক বলে আবেগ ও ঝগড়া বাদে পুরো ম্যাচটি ছিল উপভোগ্য। এটি বাংলাদেশের অবিস্মরণীয় জয়। অভিনন্দন এবং শ্রদ্ধা।’

এছাড়া বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীরাও টাইগারদেরকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠেছে বাংলাদেশ। লংকার সামনে জয়ের জন্য যে ক্ষুুধার্ত বাংলাদেশকে দেখা গেছে, তারা উপহার দিয়েছে এমন এক অবিস্মরণীয় সমাপ্তির ম্যাচ, যাকে অভিহিত করা যায় ২০১৬ বিশ্বকাপ ফাইনাল-পরবর্তী সেরা টি২০ হিসেবে। আর কলম্বোয় টগবগে এই বাংলাদেশই রোববার ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইগারদেরকে অমিতাভ বচ্চনের শুভেচ্ছা

আপডেট সময় ০৮:৪৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮