ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাঠমান্ডুতে নিহত পাইলট নওগাঁর আবিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট আবিদ সুলতানের বাড়ি নওগাঁয়।

তিনি জেলার রানীনগর উপজেলা সদর ইউনিয়নের খট্টেশ্বর রানীনগর গ্রামের খাঁনপাড়ার এমএ কাশেম খাঁনের ছেলে। তার বাবাও পাইলট ছিলেন। তার মা সালেহা বেগম।

আবিদ সুলতান বিয়ে করেছেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায়। তার একমাত্র ছেলে তানজিব বিন সুলতান। তানজিব ঢাকায় ‘ও’ লেভেলে পড়াশোনা করছে। আবিদের লাশ বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানা যায়, চাকরির সুবাদে এমএ কাশেম খাঁন প্রায় ৬৫ বছর আগে ঢাকায় বসবাস শুরু করেন। আবিদের জন্ম ও বেড়ে উঠা ঢাকায়। তারা পাঁচ ভাই। গ্রামের বাড়িতে স্মৃতি চিহ্ন বলতে রয়েছে ইটের প্রাচীর ঘেরা একটি পুরাতন মাটির বাড়ি। আবিদের বাবা-মা মারা যাওয়ার পর আত্মীয়রা গ্রামের পৈতৃক বাড়িটি সংস্কার করে বসবাস ও জমিজমা দেখভাল করছেন। সুলতানের অন্য ভাইয়েরা অনেক দিন পর পর হলেও তাদের গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন। কিন্তু তিনি গ্রামে তেমন একটা আসতেন না।

রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া বিনতে তাবিব বলেন, আবিদ সুলতানের পৈতৃক বাড়িটি পরিদর্শন করেছি। দীর্ঘদিন গ্রামের বাড়িতে তাদের যাওয়া-আসা নেই। তাই এখানে স্মৃতি চিহ্ন বলতে তাদের একটি মাটির বাড়ি আছে।

১২ মার্চ সোমবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ বেলা ২টা ২০ মিনিটে বিমানটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। কাঠমান্ডুর নরভিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিদ সুলতান মঙ্গলবার ভোররাতে মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাঠমান্ডুতে নিহত পাইলট নওগাঁর আবিদ

আপডেট সময় ০১:৩৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮