ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে সেতু ভেঙে নিহত ৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মায়ামিতে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকায় পথচারী পারাপারের একটি নির্মাণাধীন সেতু ভেঙে অন্তত চারজন মারা গেছেন। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে ১৭৪ ফুট দীর্ঘ ওই সেতুর স্প্যান নিচে আট লেইনের ব্যস্ত রাস্তার ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।

ওই সময় ট্রাফিক সিগন্যালের কারণে যানবাহন সেখানে দাঁড়িয়ে ছিল। ধসের ফলে অন্তত আটটি গাড়ি ধাতব কাঠামোর নিচে চাপা পড়ে। মায়ামি-ডেইড কান্ট্রি ফায়ার চিফ ডেভ ডাওনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দশজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন তারা। উদ্ধার করা হয়েছে চারজনের লাশ।

তবে কতজন এখনও ওই কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়ে আছে, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকর্মীরা এখনও সেখানে কাজ করছেন।

সুইটওয়াটারের মেয়র অরল্যান্ডো লোপেজ বলেন, মাত্র গত সপ্তাহেই ওই সেতু ছিল আমাদের উদযাপনের উপলক্ষ। এখন সেটি আমাদের জন্য ট্র্যাজেডি হয়ে এলো।

মিয়ামি হেরাল্ড জানিয়েছে, গত বছর আগস্টে ওই সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক ছাত্রের মৃত্যু হয়। এ কারণে ইউনিভার্সিটির শিক্ষার্থী ও কর্মীরা সেখানে একটি ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিল।

বৃহস্পতিবার রাতে এক টুইটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ‘মর্মান্তিক’ এ ঘটনার বিষয়ে নজর রাখছেন।

এ বিষয়ে বিবিসি জানায়, ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে পাশের সুইটওয়াটার শহরে শিক্ষার্থীদের আবাসিক এলাকায় চলাচলের সুবিধার জন্য ওই ফুটব্রিজটি নির্মাণ করা হচ্ছিল। শনিবার সেখানে স্প্যান বসানো হয়। আগামী বছরের শুরুতে সেটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার কথা ছিল।

একজন প্রত্যক্ষদর্শী এবিসি নিউজকে বলেন, সেতু ধসে পড়ার পর ধুলার মেঘের মধ্যে নিচের গাড়িগুলো থেকে আতঙ্কিত চিৎকার শোনা যাচ্ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

যুক্তরাষ্ট্রে সেতু ভেঙে নিহত ৪

আপডেট সময় ১২:১৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮