ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

বাড়ির পুকুরপাড়ে মায়া হরিণ!

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলার মনপুরায় রাতে পুকুরপাড় থেকে একটি মায়া হরিণ আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে হরিণটিকে উদ্ধার করে জংলারখাল-সংলগ্ন সংরক্ষিত বনে ছেড়ে দেয় বন বিভাগ।

শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের আ. মান্নান মাস্টার বাড়ির রাস্তার পশ্চিম পাশের পুকুরপাড় থেকে হরিণটিকে আটক করে স্থানীয়রা।

হাজির হাট বন বিভাগের বিট অফিসার মো. শফিকুল ইসলাম জানান, প্রতিনিয়ত লোকালয়ে ছুটে আসছে মায়া হরিণ। মিঠাপানির খোঁজে চরাঞ্চল থেকে এসব হরিণ ছুটে আসছে।

হরিণ লোকালয়ে ছুটে আসার ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা সুকুমার চন্দ্র শীল বলেন, বনে হরিণের জন্য কোনো মিঠাপানির ব্যবস্থা নেই। গরম আবহাওয়ার কারণে লোকালয়ে হরিণ ছুটে আসছে। আমাদের বন প্রহরীরা তদারকির কারণে হরিণ ধরা পড়ার খবর এলে দ্রুত গিয়ে হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

বাড়ির পুকুরপাড়ে মায়া হরিণ!

আপডেট সময় ০২:০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮