ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘ভাইজান এলো রে’র শুটিং শুরু

আকাশ বিনোদন ডেস্ক: 

কলকাতায় জমকালো আয়োজনের মধ্যে শুরু হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘ভাইজান এলো রে’র শুটিং। সম্প্রতি সিনেমার টাইটেল গান দিয়ে যাত্রা করেছে ‘ভাইজান এলো রে’। এতে শাকিবের সঙ্গে আছেন পায়েল সরকার। আর তাদের সঙ্গ দিচ্ছেন শ’খানেক নৃত্যশিল্পী। এরই মধ্যে শুটিংয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে। অন্যরকম লুকে দেখা যাচ্ছে শাকিব খানকে।

সিনোমাটির যে স্থির ছবিগুলো প্রকাশ হয়েছে সেখানে শাকিবকে দেখা যায় ঝলমলে পোশাকে।

সিনেমাটি পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি। এর আগে একই পরিচালকের সঙ্গে ‘শিকারি’ ও ‘নবাব’ করেছেন সুপারস্টার শাকিব। প্রযোজনায় আছে এসকে মুভিজ।

‘ভাইজার এলো রে’র মাধ্যমে দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী চ্যাটার্জি। আর এ ছবিতে বাংলাদেশের শাকিব খান দ্বৈত চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে আরো অভিনয় করছেন বাংলাদেশের দীপা খন্দকার, শাহেদ আলী, মনিরা মিঠু, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি প্রমুখ।

তামিল সিনেমা ‘বেদালাম’ এর কাহিনী অনুসরণ করে নির্মিত হচ্ছে ‘ভাইজান এলো রে’। এদিকে একই কাহিনী নিয়ে আরেকটি সিনেমা ‘সুলতান দ্য সেভিয়ার’এ অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। সিনেমা জিৎ এর পাশাপাশি দেখা যাবে বাংলাদেশের আমান রেজা খানকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ভাইজান এলো রে’র শুটিং শুরু

আপডেট সময় ১২:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮