ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রুক্সিনীতেমুগ্ধপার্নো

আকাশ বিনোদন ডেস্ক: 

টলিউডের উঠতি তারকা অভিনেত্রী রুক্সিনী মিত্র। তবে তিনি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পরিচিত সুপারস্টার নায়ক দেব-এর গার্লফ্রেন্ড হিসেবে। এ জুটির প্রেমের খবর জানে টলিপাড়ার প্রতিটা অলিগলি। ক্যারিয়ারে মাত্র তিনটি ছবি করেছেন এই নায়িকা। তিনটির নায়কই তার বয়ফ্রেন্ড দেব। প্রথমটি ‘চ্যাম্প’, দ্বিতীয়টি ‘ককপিট’ এবং শেষটি ‘কবীর’।

তিনটি ছবির মধ্যে মুক্তি পেয়েছে প্রথম দুটি। দুটি ছবিই বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রশংসিত হয়েছে নায়িকার অভিনয়ও। অন্যদিকে, তৃতীয় ছবি ‘কবীর’ রয়েছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার৷ দেব-রুক্সিনীর আপকামিং এ ছবিটির ট্রেলারও যথেষ্ট প্রশংসিত হয়েছে টলিমহলে৷

প্রশংসাকারীদের একজন হলেন টলিউডের আরেক নায়িকা পার্নো মিত্র। বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরোয়ার ফারূকীর বহুল আলোচিত ‘ডুব’ ছবিতে যিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোট স্ত্রী শাওনের ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘কবীর’ এর ট্রেলার দেখে প্রশংসায় মেতেছেন তিনিও। বিশেষ ভাবে, অভিনেত্রী রুক্সিনী মিত্রের প্রশংসা করেছেন তিনি।

মঙ্গলবার রাতে দেয়া এই টুইট বার্তায় রুক্সিনীর অভিনয়ের প্রশংসা করে পার্নো লেখেন, ‘দিজ ইজ কিলার স্ট্যাফ, রুক্সিনী’। পার্নোর ছোট্ট এ টুইটের আরও ছোট্ট করে রিপলে দিয়েছেন রুক্সিনী। পাল্টা টুইটে তিনি অভিনেত্রী পার্নো মিত্রের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে দেব ও রুক্সিনীর আসন্ন ছবি ‘কবীর’। নায়ক দেব-এর প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার থেকে এক টুইট বার্তায় অনেক আগেই সে কথা জানানো হয়েছিল। বহু প্রতিক্ষিত এ ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৩ই এপ্রিল৷

ছবিটি নিয়ে দর্শকদের মনে ইতিমধ্যেই অনেক কৌতুহল। বিশেষ করে ছবিতে দেব-এর চরিত্র নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা। দেব এখানে আদৌ ভিলেন নাকি নায়ক তা জানতেই উদগ্রীব সকলে। সেটা জানতে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রুক্সিনীতেমুগ্ধপার্নো

আপডেট সময় ১০:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮