ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নয়া লুকে নজর কাড়ছেন মিম!

আকাশ বিনোদন ডেস্ক:

দুইবাংলায় এখন পরিচিত মুখ ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বর্তমানে তিনি ছবির শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত আছেন । সম্প্রতি তিনি সুপারস্টার জিতের বিগ বাজেট ছবি ‘সুলতান’ এ চুক্তিবদ্ধ হয়েছেন। এতে জিতের বিপরীতে অভিনয় করবেন তিনি।

মিম,যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে ভিলেন হিসেবে থাকছেন বাংলাদেশী তাসকিন রহমান আর আশফাক রানা। জিৎ-মিম ছাড়াও ‘সুলতান’ ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুল আলম সাচ্চু, আমান রেজা ও কলকাতার প্রিয়াংকা সরকার প্রমুখ।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের কলকাতার জিৎ’স ফিল্মওয়ার্কস ও সুরিন্দর ফিল্মস।

আগামীকাল থেকে কলকাতায় শুরু হতে যাচ্ছে ছবির শুটিং। প্রথম সাতদিন কলকাতা শুটিং হবে এরপরে শুটিং হবে থাইল্যান্ডে। এদিকে ইতোমধ্যে কলকাতায় অবস্থান করছেন বিদ্যা সিনহা মিম। একটু আগে মিম কলকাতার ভিক্টোরিয়াল মেমোরিয়ালের সামনে একটি ছবি পোস্ট করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে।

ছবিতে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল অন্য এক মিম। ছবিতে তাকে বেশ লাগছে। হঠাৎ প্রিয় অভিনেত্রীকে নতুন লুকে দেখতে পেয়ে ভক্তরা নানা কমেন্ট করতে থাকেন। এক ভক্ত লিখেছেন, ‘জায়গাটি অনেক সুন্দর, তবে তার চেয়ে বেশি সুন্দর তুমি। ’ আরেক ভক্ত লিখেছেন, ‘সুন্দর, দিদি ভাই। ’ আরেক ভক্ত লিখেছেন, ‘লুকিং সু বিউটিফুল। ’

ছবি: বিদ্যা সিনহা মিমের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে নেওয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নয়া লুকে নজর কাড়ছেন মিম!

আপডেট সময় ০৭:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮