ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রিয়ভাষিণীর অবদান চিরস্মরণীয় থাকবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বীরাঙ্গনা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এই মুক্তিযোদ্ধার অবদান চিরদিন মনে রাখবে।

মঙ্গলবার প্রখ্যাত মানুষটির মৃত্যুর পর এক শোক বার্তায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি মুক্তিযুদ্ধে ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বলেন, ‘দেশ ও জাতি তাঁর অবদান চিরদিন মনে রাখবে।’

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও ধর্ষণে ভুক্তভোগীদের একজন এই ভাস্বর। যুদ্ধের পর যারা নারী নির্যাতনের বিষয়টি সামনে নিয়ে এসেছিলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী তাদের একজন।

বীরাঙ্গনাদেরকে বর্তমান সরকার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রিয়ভাষিণীকে এই স্বীকৃতি দেয়া হয় ২০১৬ সালের ১১ আগস্ট। এর আগে ২০১০ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পান।

আজীবন স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া প্রিয়ভাষিণী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ সকালে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলে প্রিয়ভাষিণীকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি।

প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রিয়ভাষিণীর অবদান চিরস্মরণীয় থাকবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮