ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুবককে অপহরণ করে রাতভর নির্যাতন, গ্রেফতার ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক যুবককে অপহরণের পর রাতভর নির্যাতন করে টাকা ও স্বর্ণ ছিনিয়ে নেয়ার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজার এলাকা থেকে হৃদয় সরকার (২৪) সোহেল (২৮) নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গত ২৬ ফেব্রুয়ারি উপজেলা সদরে এ অপহরণের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা বাঞ্ছারামপুর গ্রামের নিতাই সরকার ও আবুল হাসেমের ছেলে। শনিবার রাতে এ ঘটনায় ওই যুবক বাদী হয়ে হৃদয়, সোহেলসহ সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে বাহরাইনে চাকরি করার সময় মাহবুব, বিল্লাল ও হৃদয় সরকারের সঙ্গে উপজেলার চরশিবপুর গ্রামের ছগির মিয়ার সঙ্গে পরিচয় হয়। গত বছরের ২৭ নভেম্বর ছুটিতে বাড়িতে আসেন ছগির মিয়া। ২৬ ফেব্রুয়ারি দুপুরের দিকে ওই যুবক ব্যক্তিগত কাজে উপজেলা সদরে ইসলামী ব্যাংক থেকে এক লাখ ১০ হাজার টাকা ওঠান। পরে ইসলামী ব্যাংকের কাছেই লালমোহন মিষ্টান্ন ভাণ্ডারের সামনে মাহবুবের সঙ্গে দেখা হয়। এ সময় ব্যাংক থেকে টাকা তোলার কথা মাহবুবকে বলেন তিনি।

এ সময় তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় উঠিয়ে মাহবুব, বিল্লাল, হৃদয়, অলি বাঞ্ছারামপুর গ্রামের বাগেরহাটি কাছে শিমুলের পুকুর এলাকায় নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটকে তাকে তারা নির্যাতন করে। এ সময় তার সঙ্গে থাকা এক লাখ ১০ হাজার টাকা ও হাতের একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। নির্যাতনের এক পর্যায়ে ওই যুবকের শরীর থেকে জামা-কাপড় খুলে আটটি ফেন্সিডিলের বোতল সামনে দিয়ে ভিডিওচিত্র ধারণ করে।

মো. ছগির মিয়া বলেন, মাহবুবের নেতৃত্বে বিল্লাল, অলি ও হৃদয় কৌশলে আমাকে অপহরণ করে। পরে একটি পুকুর পাড়ের নির্জন ঘরে আটকে রেখে নির্যাতন করে এবং একপর্যায়ে শরীর থেকে সব কাপড় খোলে আট বোতল ফেন্সিডিল দিয়ে ভিডিওচিত্র ধারণ করে তারা। এইসব কথা কাউকে জানালে কিংবা থানায় মামলা করলে হত্যার হুমকিও দেয় আমাকে। সেই দিনের পরে আমার কাছে আরও টাকা দাবি করে। টাকা না পেয়ে ভিডিওচিত্রটি ফেসবুকে ছেড়ে দেয়।

বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় অপহরণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। অন্য আসামিরা পলাতক রয়েছে। এ ঘটনার সঙ্গে যুক্ত সবাই বাঞ্ছারামপুর গ্রামের বাসিন্দা। তাদেরকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। হৃদয়কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুবককে অপহরণ করে রাতভর নির্যাতন, গ্রেফতার ২

আপডেট সময় ০১:০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮