ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবাকে দেখে ছুটে আসার সময় নসিমনের নিচে পড়ে প্রাণ গেল ছেলের

আকাশ জাতীয় ডেস্ক: 

ছুটি শেষে স্কুলের সামনে বাবাকে দাড়িয়ে থাকতে দেখে আনন্দে ছুটে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের নিচে পড়ে প্রাণ হারালো প্রথম শ্রেণির শিক্ষার্থী আলিফ। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি (পূর্বপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে উলুকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর আলিফ বাবাকে দেখে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বেকারি মালবাহী নসিমন গতি রোধের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মুহূর্তেই গাড়িটি আলিফের ওপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর নসিমনের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান।

বাবা দেলোয়ার হোসেন বলেন, আমি যদি সেখানে না যেতাম, আমার ছেলে আমাকে দেখে ছুটে আসত না। হয়তো সে বেঁচে থাকত।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, ঘটনার বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাবাকে দেখে ছুটে আসার সময় নসিমনের নিচে পড়ে প্রাণ গেল ছেলের

আপডেট সময় ০২:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬