ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলাঘরের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তিন উইকেটে জয় পেয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি। সাত ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন ষষ্ঠ অবস্থানে রয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি। সাত ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে নবম অবস্থানে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

রবিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ১৮৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক অলক কাপালি। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির পক্ষে হাসান মাহমুদ ৩টি, মোহাম্মদ সাদ্দাম ১টি, মাসুম খান ১টি ও মঈনুল ইসলাম ২টি করে উইকেট নেন।

পরে খেলাঘর সমাজকল্যাণ সমিতি ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন অশোক মেনারিয়া। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে খালেদ আহমেদ ১টি, মেহেদী হাসান রানা ২টি, শাখাওয়াত হোসেন ১টি, অলক কাপালি ১টি ও সোহরাওয়ার্দী শুভ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন অশোক মেনারিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলাঘরের জয়

আপডেট সময় ০৯:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮