ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর

সুযোগটা কাজে লাগাতে পারলেন না মাহমুদউল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

তিনজাতি টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতির একটা ভালো সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে কাজে লাগাতে পারলেন না বাংলাদেশ ভারপ্রাপ্ত অধিনায়ক। পিএসএলে নিজের শেষ ম্যাচে তিনি করেছেন মাত্র ১৫ রান। হেরেও গেছে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। মুলতান সুলতানসের কাছে ৯ উইকেটে হেরেছে দলটি।
আগামী মঙ্গলবার শ্রীলংকায় শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। এক দিন পরই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। এর আগে পিএসএলে এটিই ছিল মাহমুদউল্লাহর শেষ ম্যাচ!

কোয়েটার প্রথম দুই ম্যাচে দলে জায়গা পাননি মাহমুদউল্লাহ। তৃতীয় ম্যাচে মাঠে নামলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। পরের ম্যাচে ফের ছিটকে যান তিনি। এদিন সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না। ১৩ বলে করেছেন মাত্র ১৫ রান।

অবশ্য ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন এ মিডলঅর্ডার।কিন্তু এ পর্যন্তই, এরপর আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। পরের ১২ বলে করেছেন ৯ রান। নেই কোনো বাউন্ডারি। আউট হয়েছেন মোহাম্মদ ইরফানের বাড়তি বাউন্সে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

মাহমুদউল্লাহ ব্যর্থ হলেও ভেলকি দেখিয়েছেন ইমরান তাহির। মুলতান সুলতানসের প্রোটিয়া এ লেগি ১৬তম ওভারে তুলে নেন হ্যাটট্রিক! দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে ফিরিয়ে দেন যথাক্রমে হাসান খান, জন হেস্টিংস ও রাহাত আলিকে। তার ঘূর্ণিতে ১৫.৪ ওভারে ১০২ রানেই গুটিয়ে যায় কোয়েটা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক সরফরাজ আহমেদ।

মুলতানের হয়ে ইমরান তাহিরের হ্যাটট্রিকের পাশাপাশি ৩ উইকেট নেন সোহেল তানভীর।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেসেখেলে জিতে যায় মুলতান সুলতানস। ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় দলটি। ৩৫ বলে ৩ চারে ২৭ রান করে ফেরেন আহমেদ শেহজাদ। তবে ৪৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে অপরাজিত থাকেন কুমার সাঙ্গাকারা। ২১ বলে ২ চার ও ১ ছক্কায় ২৬ রানের হার না মানা ইনিংস খেলেন সোহেব মাকসুদ।

এ ম্যাচে বোলিংয়েরও সুযোগ পান মাহমুদউল্লাহ। খুব মন্দও হয়নি। ১ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র ৬ রান। থেকেছেন উইকেটশূন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী

সুযোগটা কাজে লাগাতে পারলেন না মাহমুদউল্লাহ

আপডেট সময় ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮