ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নেইমারের অস্ত্রোপচার সফল, মৌসুম শেষ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নেইমারের ডান পায়ের পাতার অস্ত্রোপচার সফল হয়েছে। শনিবার রাতে ব্রাজিলের বেলো হরিজন্তে হাসপাতালে এ অস্ত্রোপচার হয়েছে। আজই রিও ডি জেনিরোয় নিজের বিলাসবহুল বাড়িতে ফিরছেন তিনি। এখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।

পিএসজি জানিয়েছে, নেইমারের পায়ের পাতায় ভাঙা হাড় সারাতে করা অস্ত্রোপচার সফল হয়েছে। তবে কবে নাগাদ তিনি ফিরবেন তা নিয়ে এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আনুমানিক ৬/৮ সপ্তাহ সময় লাগতে পারে।

যদি এমনটি হয় তাহলে নেইমারের মৌসুম শেষ। বাকি সময়ে তাকে আর পাচ্ছে না পিএসজি।

নেইমারের অস্ত্রোপচার করেছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সুস্থ হয়ে ওঠাটা নির্ভর করছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শারীরিক সক্ষমতার ওপর। তবে ওর মাঠে ফিরতে সময় লেগে যেতে পারে তিন মাস।

আগামী ১৪ জুন রাশিয়ায় বসবে ফুটবল বিশ্বকাপের ২১তম আসর। ফুটবলের বিশ্ব মঞ্চে নেইমারের খেলার ব্যাপারে আশাবাদী লাসমার।

গত রোববার ফরাসি লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলের উড়ন্ত জয় পায় পিএসজি। এতে টাইটেল রেসে এগিয়ে যায় প্যারিসের দলটি। তবে ওই দিনই দুঃসংবাদ ধেয়ে আসে, নেইমারের পায়ের ডান পাতার পঞ্চম মেটা টারসাল হাড় ভেঙে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারের অস্ত্রোপচার সফল, মৌসুম শেষ

আপডেট সময় ০৪:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮