ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুকে মায়ের দুধ খাওয়াতে সচেষ্ট হন: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুকে মায়ের দুধ ও ঘরের তৈরি খাবার খাওয়ানো কার্যক্রমকে টেকসই করতে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন। ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

১ আগস্ট ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০১৭ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাতৃ ও শিশু পুষ্টি বিষয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সক্ষম হব। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের এবারে প্রতিপাদ্য ‘মাতৃদুগ্ধপান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।

তিনি বলেন, শিশুকে মায়ের দুধ খাওয়ানো টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অন্যতম চাবিকাঠি। প্রত্যেক শিশুকে মায়ের দুধ খাওয়ানো, পরিবেশগতভাবে একটি টেকসই ও শ্রেষ্ঠ পদ্ধতি। শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ফলে শিশুর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে ওঠে। যার মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। প্রতি জেলায় একজন করে পুষ্টিবিদ নিয়োগ দেয়া হচ্ছে। পরবর্তীকালে প্রতিটি হাসপাতালে একজন করে পুষ্টিবিদ নিয়োগ দেয়া হবে।

সর্বশেষ ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৭’র সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশুকে মায়ের দুধ খাওয়াতে সচেষ্ট হন: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭