ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

হামলার আগে সেই যুবক জাফর ইকবালের পেছনে দাঁড়ানো ছিল

অাকাশ জাতীয় ডেস্ক: 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালকে আগে থেকেই ফলো করছিল সেই যুবক। হামলার আগে ওই যুবক ড. জাফর ইকবালের ঠিক পেছনেই দাঁড়ানো ছিল। শিক্ষার্থীদের সঙ্গে ওই যুবক একেবারে নিশ্চিন্ত মনে দাঁড়ানো ছিল। এ সময় কেউ ভাবতেই পারেনি ওই যুবক কিছুক্ষণ পরে ভয়ংকর হয়ে উঠবে।

ড. জাফর ইকবাল শাবির মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যালে অতিথি ছিলেন। মঞ্চে উঠার ঠিক আগে তিনি দর্শক সারির সামনে সোফায় বসেছিলেন। এ সময় পেছনেই হামলাকারী যুবক দাঁড়িয়ে তাকে ফলো করছিলেন। ড. জাফর ইকবাল মঞ্চে ওঠার মুহূর্তে ওই যুবক ভয়ংকর হয়ে উঠে। ছুরি নিয়ে হামলা চালায় জাফর ইকবালের ওপর। এ সময় জাফর ইকবালের মাথায় আঘাতের পর শিক্ষার্থীরা ওই যুবককে গণপিটুনি দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়। সন্ধ্যায় তাকে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যায় পুলিশ। এ সময় শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স ঘিরে বিক্ষোভ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

হামলার আগে সেই যুবক জাফর ইকবালের পেছনে দাঁড়ানো ছিল

আপডেট সময় ১০:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮