ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কলম্বোতে সার্ক স্বাস্থ্যমন্ত্রীদের ৬ষ্ঠ বৈঠক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শ্রীলংকার রাজধানী কলম্বোতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্বাস্থ্যমন্ত্রীদের ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠান শুরু হয়েছে। আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। শ্রীলংকার স্বাস্থ্য, পুষ্টি ও দেশী ওষুধ বিষয়ক মন্ত্রী ডা. রাজিথা সেনারত্ন ২৭ থেকে ২৯ জুলাই এ বৈঠকের শুভ সূচনা করেন। সার্কের মহাসচিব আমজাদ হোসেন বি. সায়াল দক্ষিণ এশিয়ার মানুষের স্বাস্থ্যের প্রতি উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

তিনি দারিদ্র মানুষের কাছে তাদের ক্ষমতার মধ্যে মৌলিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান। মহাসচিব দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা যাতে এ অঞ্চলে কম খরচে ওষুধ বিষয়ে লেখাপড়া করতে পারে তার জন্য একটি সাউথ এশিয়ান মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনেরও পরামর্শ দেন। ডা. সেনারত্নে বলেন, অসংক্রামক রোগ, অপুষ্টি ও যক্ষ্মা দক্ষিণ এশিয়ার মানুষের জন্য একটা বড় স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি এ ব্যাপারে ক্রমবর্ধমান অসংক্রামক রোগের বিস্তার রোধ করা এবং শিক্ষা ও ক্ষমতায়নে নারীর সার্বজনীন সুযোগের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয় তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রীরা প্রধান আঞ্চলিক স্বাস্থ্য ইস্যুসমূহের অগ্রগতি বিস্তার করার আহ্বান সম্বলিত ‘কলম্বো ঘোষণা’ অনুমোদন করেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীরা স্বাস্থ্যসেবা সুবিধার উন্নয়নে সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করার বিষয়েও কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কলম্বোতে সার্ক স্বাস্থ্যমন্ত্রীদের ৬ষ্ঠ বৈঠক

আপডেট সময় ০১:২২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭