ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোলার তজুমদ্দিনে উপনির্বাচনে আ’লীগ প্রার্থীকে গণসংবর্ধনা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলার তজমুদ্দিনে উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় ফজলুল হক দেওয়ানকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনা দেয়। এর আগে দলীয় নেতাকর্মীরা তাকে শোডাউন দিয়ে বরণ করে নেন।

সংবর্ধনা শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজিম উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ নাসিম হাওলাদার, মিজানুর রহমান ফরিদ, যুবলীগ সম্পাদক আবদুর রহমান, ছাত্রলীগের সভাপতি আমিন মহাজন, সম্পাদক মো. রাসেল, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল আহসান চৌধুরী, সাবেক ছাত্রলীগ সভাপতি ফরিদ উদ্দিন তালুকদার প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।

সভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান দল থেকে মনোনয়ন পাওয়ায় স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে এ উপজেলার প্রধান সমস্যা নদীভাঙনের সমাধান হয়েছে। এখন আর মানুষকে নদীভাঙনের শিকার হতে হয় না।

তিনি বলেন, উপনির্বাচনে জনগণের রায় নিয়ে নির্বাচিত হতে পারলে একজন চেয়ারম্যান হিসেবে যতটুকু দায়িত্ব অর্পণ হবে তা সঠিকভাবে পালনের পাশাপাশি উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করব।

৫টি ইউনিয়ন নিয়ে গঠিত তজুমদ্দিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৫১৬ জন। আগামী ২৯ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ মার্চ, প্রত্যাহার ১২ মার্চ।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর এ উপজেলার চেয়ারম্যান অহিদ উল্ল্যাহ জসিম মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। এদিকে তমুমদ্দিন উপজেলা পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা শুরু না হলেও যেন জমে উঠেছে নির্বাচনী মাঠ। চায়ের কাপে আলোচনার ঝড় চলছে। দু-একদিনের মধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠবে তজুমদ্দিনের প্রত্যন্ত এলাকা এমনটি মনে করছেন সাধারণ ভোটাররা

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোলার তজুমদ্দিনে উপনির্বাচনে আ’লীগ প্রার্থীকে গণসংবর্ধনা

আপডেট সময় ০১:৩৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮