ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বার্সেলোনায় এসে হারলো রিয়াল মাদ্রিদ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

লা–লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বার্সেলোনায় এসে হেরে গেছে। এসপানিওলের কাছে তাদের এই পরাজয়। মঙ্গলবার ঘরের মাঠে মরিনোর করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতেছে এসপানিওল। ২০০৭ সালের পর রিয়ালের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়।

প্রথমার্ধে দুই দল ভালো কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কেউই। এরই মধ্যে রিয়ালের আক্রমণভাগের সেনানি গ্যারেথ বেল হলুদ কার্ডের দেখা পান ৪৫ মিনিটেই। এরপর গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে রিয়ালের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। আক্রমণের ধার বাড়াতে ৬৯তম মিনিটে ইসকোকে বসিয়ে করিম বেনজেমাকে নামান কোচ।

এরপর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ ৯০ মিনিট পার করে। ফলাফল ড্র ধরে নেন অনেকেই। তখনই নাটকীয় সেই গোল। ম্যাচের যোগ হওয়া সময়ের ৩য় মিনিটে এসপানিওল তারকা মরিনোর নেয়া শটে নাটকীয় সমাপ্তি ঘটে। ফলে ১–০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে লা–লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার্সেলোনায় এসে হারলো রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ১১:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮