ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝুলন্ত বাসে ঝুলছিল ২৬ হজযাত্রীর প্রাণ

অাকাশ জাতীয় ডেস্ক:

অানন্দ সুপার নামে লক্কড়ঝক্কড় একটি মিনিবাস। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে বাসটি ২৬ হজযাত্রীকে নিয়ে আজ সোমবার দুপুর ১২টার দিকে রওনা দেয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে যাওয়ার পথে ড্রাইভওয়েতে ওঠার সময় বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ড্রাইভওয়ের পাশে রেলিং ভেঙে ঝুলতে থাকে। আরেকটু হলেই বাসটি ১২ ফুট নিচে পড়ে যেত। ঝুলন্ত অবস্থায়ই হজযাত্রীরা বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। প্রায় এক ঘণ্টা পর বিমানবাহিনীর রেকারের সাহায্যে বাসটি উদ্ধার করে। পরে বাসটিকে বিমানবন্দর থানায় পাঠানো হয়। এ ঘটনায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।বাসটি নিচ থেকে প্রায় ১২ ফুট উঁচুতে ঝুলে থাকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম।

তিনি বলেন, ২৬ জন হজযাত্রীর আজ দুপুরে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেদ্দা যাওয়ার কথা ছিল। তামান্না পার্ক নামের একটি হজ এজেন্সি হজযাত্রী বহনের জন্য বাসটি ভাড়া করে। বাসটি অনেক পুরোনো। কলকবজা নড়বড়ে। বিমানবন্দরের ড্রাইভওয়ে ঢালু পথ দিয়ে ওঠার ক্ষমতাও বাসটির ছিল না। এটি রেলিংয়ে ঝুলে ছিল। এ সময় হজযাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে যেতে সক্ষম হন। বাসটি উদ্ধারে বিমানবাহিনী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‍্যাবের সহযোগিতা চাওয়া হয়। এসব বাহিনী থেকে তিনটি রেকার পাঠানো হয়। বিমানবাহিনীর রেকারটি বাসটি নামিয়ে আনতে সক্ষম হয়। তবে বাসের চালক কামরুল হোসেনের লাইসেন্স ছিল না। এ ছাড়া বাসের ফিটনেস ও রেজিস্ট্রেশন ছিল না।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, বাসটির যান্ত্রিক কোনো সমস্যা ছিল কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। বাসচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঝুলন্ত বাসে ঝুলছিল ২৬ হজযাত্রীর প্রাণ

আপডেট সময় ১২:৫০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭