ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানকে মোকাবেলার সামর্থ্য কোনো বাহিনীর নেই

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কোনো দেশের সামরিক বাহিনী যথেষ্ট শক্তিশালী নয় বলে মন্তব্য করেছে লেবাননের আন্তর্জাতিকবিষয়ক সাংবাদিক তালাল সালমান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, কেউ ইরানের বিরুদ্ধে হামলা করার সাহস করবে না; এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ ধরনের হামলাকে অত্যন্ত প্রাণঘাতী বলে মনে করেন।

তালাল সালমান আরব অঞ্চলের সেরা ১০ জন সাংবাদিকের অন্যতম বলে স্বীকৃত। তিনি বলেন, ইরান হচ্ছে বিশাল একটি দেশ এবং এ দেশটির বিরুদ্ধে যুদ্ধ করা খুব সহজ কাজ নয়। লেবাননের এ সাংবাদিক আরো বলেন, ইরানকে জড়িয়ে ইসরাইল অনেক কথা বলে এবং এসব কথার মধ্য দিয়ে মূলত আরব দেশগুলোর ভীতি কাটানোর চেষ্টা চালায়। তবে বাস্তবতা হচ্ছে ইরানের বিরুদ্ধে হামলা করার জন্য ইসরাইল নিজেও যথেষ্ট শক্তিশালী নয়।

তালাল সালমান বলেন, “আমি মনে করি আরবদের পরাজয় ও দুর্বলতা তৈরির পেছনে যারা কাজ করেছে তারাই ‘শক্তিধর ইসরাইল’ বলে কল্পকাহিনী বানিয়েছে।

৮০ বছর বয়সী খ্যাতিমান এ সাংবাদিক বলেন, কোনো সন্দেহ নেই যে, এ অঞ্চলে ইরান একটা মহান দেশ এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তালাল সালমান হচ্ছেন আরব জাতীয়তাবাদী সাংবাদিক এবং তিনি দুবার ইরানের ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনীর (রহ.) সাক্ষাৎকার নিয়েছিলেন। ইরান সম্পর্কে তিনি বলেন, “আমি ইরানকে দেখেছি; দেশটি অনেক অগ্রগতি অর্জন করেছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানকে মোকাবেলার সামর্থ্য কোনো বাহিনীর নেই

আপডেট সময় ০২:৩৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮