ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাহারি খাবার পৌঁছল না খালেদার কাছে

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা জেলা বিএনপির নেতারা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য হরেক রকম ফল, মাছ, মুরগি ও মিনারেল ওয়াটারসহ কারাফটকে এসেছিলেন। তবে তা পৌঁছেনি দলীয়প্রধানের কাছে। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগও পাননি নেতারা। কারাফটক থেকেই বাহারি খাবার নিয়ে ফিরতে হয়েছে তাদের।

শুক্রবার সকালে নাজিম উদ্দিন রোডের জেল গেইট এলাকায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে উপস্থিত হন নেতাকর্মীরা।

নেতারা জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে সকালে দেখা করতে গেলে জেলগেইট এলাকায় তাদের আটকে দেয় পুলিশ। পরে নেতারা জেলসুপারের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে সে চেষ্টায়ও তারা ব্যর্থ হন। অনুমতি না পেয়ে নেতারা দীর্ঘ সময় অপেক্ষা করে জেলগেইট থেকে ফিরে যান।

এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, ‘দলীয় চেয়ারপারসন প্রিয় নেত্রীর জন্য আমরা খাদ্যসামগ্রী নিয়ে এসেছিলাম। ডিভিশনপ্রাপ্ত বন্দীদেরও খাদ্যসামগ্রী যথাযথ প্রক্রিয়ায় দেয়া হয়। কিন্তু দুর্ভাগ্য আমরা অনেক চেষ্টা করেও খাবার দিতে পারিনি।’

বিএনপির এই নেতা আশা করেন আগামী রবিবার বেগম জিয়া মুক্তি পাবেন এবং রাজনীতিতে সক্রিয় হবেন। আগামী নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন বলেও মনে করেন সাবেক এই সাংসদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির পল, জেলা যুবদলের সভাপতি রাশেদুল আহসান রাসেদ, ছাত্রদলের সাবেক ভিপি নাজিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাজমুল হাসান অভিসহ সাভার, ধামরাই ও কেরানীগঞ্জের বিএনপির নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাহারি খাবার পৌঁছল না খালেদার কাছে

আপডেট সময় ১০:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮