ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল গণহত্যা : চিফ প্রসিকিউটর আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর

দুটি সুসংবাদ দিলেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকাল পৌঁনে পাঁচটায় সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে আসেন। প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার শেষ মুহুর্তে এসে প্রধানমন্ত্রী বলেন আপনাদের জন্য দুটি সুসংবাদ আছে।

তিনি সুসংবাদ ঘোষণা দেয়ার সময় বলেন, বাংলাদেশে এক সময় মোবাইল ফোন ব্যবহার করা কঠিন ছিল। আমি ক্ষমতায় এসে মোবাইল ফোন ব্যবহার করা সহজ করি এবং ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর থ্রিজি সেবা চালু করি।

প্রথম সুসংবাদ হচ্ছে, সোমবার সন্ধ্যায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগ আনুষ্ঠানিকভাবে ফোরজি ইন্টারনেট সেবা উদ্বোধন করবে।

আর দ্বিতীয় সুসংবাদ হচ্ছে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী মার্চ মাসের যে কোনো দিন এটার উদ্বোধন করা হবে।

এ সময় প্রধানমন্ত্রী সাংবাদিকদের আরও একটি বিষয় অবহিত করেন। সেটি হচ্ছে- আকাশপথে সরাসরি কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার।

সংবাদ সম্মেলনে ৫৭ ধারা আইন বাতিল করে নতুন করে ৩২ ধারা আইনের মাধ্যমে গণমাধ্যমকে অবরুদ্ধ করা হচ্ছে। এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, এই ধারার অপপ্রয়োগ করার সুযোগ নেই। কেউ অপরাধ না করলে তার ভয় পাওয়ার কি আছে?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

দুটি সুসংবাদ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮