ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

সাবেক এমপি ইউসুফ আজীবন স্মরণীয় হয়ে থাকবেন: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্ষিয়ান রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

রবিবার এক শোকবাণীতে মন্ত্রী বলেন, বর্ষিয়ান এ নেতার মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক ও রাজনীতিককে হারালো। সততা ও দেশপ্রেমের কারণে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

বাণীতে মন্ত্রী শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের মাগফেরাত কামনা করেন। মোহাম্মদ ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একসময়ের তুখোড় বামপন্থি এই নেতা ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এমপি হওয়ার পরেও সাধারণ মানুষের মতো দিনযাপন করতেন তিনি।

তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ইউসুফ। সারাজীবন রাজনীতি করে সংসদ সদস্য নির্বাচিত হয়েও অর্থের লোভ তাকে আকৃষ্ট করতে পারেনি।

ব্যক্তিজীবনে অবিবাহিত সাবেক এই সাংসদ বেশ কিছুদিন ধরে দূরারোগ্য নানা রোগে ভুগছিলেন। জীবন সায়াহ্নে এসে প্যারালাইসেস রোগী হয়ে রাঙ্গুনিয়া কলেজ সংলগ্ন ছোট ভাইয়ের বাসায় অত্যন্ত কষ্টে দিন কাটে তার। তাকে নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরপর গত ৯ জানুয়ারি ইউসুফকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

সাবেক এমপি ইউসুফ আজীবন স্মরণীয় হয়ে থাকবেন: মোশাররফ

আপডেট সময় ০৮:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮