ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পান মসলা নিয়ে বিপাকে জেমস বন্ড

আকাশ বিনোদন ডেস্ক:

  • পিয়ার্স ব্রসন্যান বছরখানেক ধরে বিব্রতকর পরিস্থিতিতে আছেন।
  • পান মসলার বিজ্ঞাপনে অভিনয় করে সমালোচনার মুখে পড়েন।
  • এই অভিনেতাকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

সাবেক ‘জেমস বন্ড’ অভিনেতা পিয়ার্স ব্রসন্যান বছরখানেক ধরে এক বিব্রতকর পরিস্থিতিতে আছেন। তিনি ভারতীয় এক পান মসলার বিজ্ঞাপনে অভিনয় করে অনেক সমালোচনার মুখে পড়েন। এই পান মসলা সেবনের ফলে ক্যানসার হতে পারে-বিষয়টি জানার পর পিয়ার্স ব্রসনান আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশও করেন। কিন্তু এরপরও ঝামেলা পিছু ছাড়েনি। পিয়ার্স ব্রসন্যানকে এবার ‘কারণ দর্শাও’ নোটিশ পাঠাল ভারতের দিল্লির কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তর।

হলিউড অভিনেতা পিয়ার্স ব্রসন্যান গত বছর পান মসলার বিজ্ঞাপনটিতে কাজটি করেন। এই অভিনেতার পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞাপনের চুক্তি সই করার সময় তাঁকে জানানো হয়েছিল এটা দাঁত উজ্জ্বলকারী বিশেষ ‘মাউথ ফ্রেশনার’। কিন্তু বিজ্ঞাপন প্রচার শুরু হলে সমালোচনার মুখে পড়েন ব্রসন্যান। পরে ক্ষমাপ্রার্থনার পর কিছুদিনের জন্য বিতর্ক থামে।

তবে দিল্লির স্বাস্থ্য অধিদপ্তর আবারও নতুন করে বিষয়টিকে আলোচনায় নিয়ে এল। পিয়ার্স ব্রসন্যানকে তারা পাঠাল কারণ দর্শানোর নোটিশ। কেন তিনি তামাকজাত পণ্যের প্রচারে অংশ নিলেন? ১০ দিনের মধ্যে এর সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারতে তামাকজাত পণ্যের প্রচার আইনত দণ্ডনীয়। তাই নিজের অবস্থান পরিষ্কার করতে এই অভিনেতাকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

পান মসলা নিয়ে বিপাকে জেমস বন্ড

আপডেট সময় ১০:৫১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮