ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২১৫ কোটি রুপির বিশাল প্রস্তাব ফিরিয়ে দিল ‘আলফা’

আকাশ বিনোদন ডেস্ক : 

সম্প্রতি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত ছবি ‘আলফা’ নিয়ে বলিপাড়ায় জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছিল, ‘ওয়ার ২’-এর আশানুরূপ সাফল্যের অভাব এবং ভিএফএক্স জটিলতার কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহ এড়িয়ে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে।

তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে যে, আলিয়া ভাট অভিনীত এই অ্যাকশন থ্রিলারটি বড় পর্দাতেই মুক্তি পাবে।

ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স ইন্ডিয়া সিনেমাটির সরাসরি ডিজিটাল স্ট্রিমিংয়ের জন্য ২১৫ কোটি রুপির এক বিশাল প্রস্তাব দিয়েছিল। তবে যশরাজ ফিল্মস সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানান, ‘সরাসরি ওটিটিতে মুক্তির খবরটি স্রেফ গুঞ্জন। যশরাজ ফিল্মস সিনেমাটিক অভিজ্ঞতা তৈরিতে বিশ্বাসী এবং তারা কখনোই তাদের বড় বাজেটের ছবিগুলো সরাসরি স্ট্রিমিংয়ে দেবে না।’

মুখপাত্র আরও যোগ করেন যে, এই ধরণের গুঞ্জন একটি নারীকেন্দ্রিক সিনেমাকে খাটো করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। আলিয়া ভাটকে দেশের অন্যতম সেরা অভিনয় শিল্পী এবং শর্বরীর প্রতিভাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘আলফা আমাদের প্রতিষ্ঠানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। আমরা আশাবাদী যে দর্শক অন্য অ্যাকশন সিনেমার মতোই এটিকেও ভালোবাসা দেবেন।’

মুক্তির তারিখ নিয়ে অনিশ্চয়তা-

সিনেমাটি গত বছরের ২৫ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও উন্নত মানের ভিএফএক্স নিশ্চিত করতে তারিখ পিছিয়ে চলতি বছরের ১৭ এপ্রিলে নির্ধারণ করা হয়। কিন্তু সালমান খানের ‘ব্যাটল অব গালওয়ান’-এর সঙ্গে বক্স অফিসে সংঘাত এড়াতে সেই তারিখ থেকেও সিনেমাটি সরে দাঁড়িয়েছে। তবে নতুন কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এদিকে সম্প্রতি ‘বাফটা ২০২৬’-এর মঞ্চে অংশ নিয়ে আলিয়া ভাট তার আসন্ন সিনেমাগুলো নিয়ে কথা বলেন। তার ভাষায়, ‘এ বছর আমার দুটি সম্পূর্ণ ভিন্নধর্মী সিনেমা আসছে—অ্যাকশন এন্টারটেইনার ‘আলফা’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। আমরা অনেক বছরের পরিশ্রম আর সততা দিয়ে কাজগুলো করেছি। এখন শুধু দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’

‘আলফা’ যশরাজ স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক সিনেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২১৫ কোটি রুপির বিশাল প্রস্তাব ফিরিয়ে দিল ‘আলফা’

আপডেট সময় ০৩:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬