ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

দিলীপের বাড়িতে শাহরুখ

আকাশ বিনোদন ডেস্ক:

  •  দিলীপ কুমারকে দেখতে গিয়েছিলেন শাহরুখ খান।
  • গত ছয় মাসে দিলীপের বাড়িতে দ্বিতীয়বার গেলেন শাহরুখ।
  • অভিযোগ শাহরুখ মাথা পেতে নেন।

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে দেখতে গিয়েছিলেন শাহরুখ খান। গতকাল সোমবার রাতে এই অভিনেতার মুম্বাইয়ের বাড়িতে তাঁকে দেখতে যান। গত ছয় মাসে দিলীপের বাড়িতে এই নিয়ে দ্বিতীয়বার গেলেন শাহরুখ।

গত বছর আগস্টে পানিশূন্যতা ও কিডনির অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হন দিলীপ কুমার। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর শাহরুখ তাঁকে দেখতে গিয়েছিলেন। তখনই কথা দিয়ে আসেন, শিগগিরই আবার আসবেন। শাহরুখ তাঁর কথা রেখেছেন। এর আগে দিলীপ কুমারের স্ত্রী ও অভিনেত্রী সায়রা বানু শাহরুখের কাছে অভিযোগ জানান, কয়েক বছর ধরে তিনি তাঁদের বাড়িতে খুব কম আসছেন। এই অভিযোগ শাহরুখ মাথা পেতে নেন। কাজের চাপ ছিল বলে নিয়মিত দিলীপ কুমারের খোঁজ খবর রাখতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।

দিলীপ ও শাহরুখ দুজনই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নায়ক ‘দেবদাস’-এর চরিত্রে অভিনয় করেছেন। দিলীপ কুমার বিমল রায়ের ‘দেবদাস’-এ অভিনয় করেছিলেন ১৯৫৫ সালে। আর শাহরুখ সঞ্জয় লীলা বানসালির একই নামের ছবিতে নাম ভূমিকায় কাজ করেন ২০০২ সালে। এদিকে দিলীপ ও শাহরুখ দুজনেরই ফিল্মফেয়ারের সেরা অভিনেতার সর্বোচ্চ পুরস্কার পাওয়ার রেকর্ড আছে। গত ডিসেম্বরে ৯৫তম জন্মবার্ষিকী পালন করেন দিলীপ কুমার। এর এক মাস আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। তাই বাড়িতে জন্মদিনের খুব ঘরোয়া আয়োজনে পরিবার ও কাছের বন্ধুদের আমন্ত্রণ জানান সায়রা। সেখানে শাহরুখ খানকে দেখা যায়নি। এনডি টিভি

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

দিলীপের বাড়িতে শাহরুখ

আপডেট সময় ১২:২৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮