ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে জাতি সংগীতকে গুরুত্ব দেয়, সে জাতি মানসিকভাবে বেশি উন্নত: সংস্কৃতি মন্ত্রী হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা ১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায় শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত ধর্ষণ চেষ্টার পর তরুণীর রহস্যজনক মৃত্যু, বৃদ্ধ গ্রেফতার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে : পানিসম্পদ মন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

বিএনপির ডাকে কর্মীরাই আসবে না: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে সোচ্চার হতে জনগণকে আহ্বান জানানো বিএনপি নেতারা কর্মীদেরকেই মাঠে নামাতে পারবেন না বলে মনে করেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। ক্ষমতাসীন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমনও মনে করেন যে, খালেদা জিয়ার জন্য ভোট বর্জন করলে বিএনপিই নিশ্চিহ্ন হয়ে যাবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থনীতিবিদ শাহ এস এম কিবরিয়া হত্যার ১৩ তম বার্ষিকীকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনায় বক্তব্য রাখছিলেন হাছান। আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের তারিখকে সামনে রেখে রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে কথার লড়াই। নেত্রীর সাজা হলে বিএনপি দেশে আগুন জ্বালানোর হুঁশিয়ারি দিচ্ছে। পাল্টা সতর্ক করছে আওয়ামী লীগ।

এর মধ্যে শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে খালেদার মামলা নিয়ে সোচ্চার হতে দেশবাসীর কাছে আহ্বান জানানো হয়েছে। তবে হাছান মনে করেন, বিএনপির পাশে দাঁড়াবে না জনগণ। তিনি বলেন, ‘বিএনপির নেতাদের ডাকে কোন কর্মীই মাঠে আসবেন না। যারা আন্দোলনের ডাক দিয়ে এসি রুমে বসে হিন্দি সিনেমা দেখে তাদের ডাকে কোন কর্মী মাঠে আসে না।’

খালেদার সাজা হলেও বিএনপির ভোটে না আসার কোনো কারণ নেই বলে মনে করেন হাছান মাহমুদ। বলেন, ‘গতকাল নির্বাচন কমিশনে বিএনপির কয়েকজন নেতা বলেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া তারা নির্বাচনে যাবে না। আমি বিএনপি নেতাদের অনুরোধ করব বেগম খালেদা জিয়াকে রক্ষা করতে গিয়ে বিএনপি যেন একেবারে নিশ্চিহ্ন হয়ে না যায়।’

‘আপনাদের কাছে (বিএনপির নেতাদের) কোনটা বড়? বেগম জিয়া নাকি বিএনপি? কোনটা আপনাদের কাছে মূখ্য। সেই সিদ্ধান্ত নিতে হবে আপনাদের।’

রায় নিয়ে হুঁশিয়ারি দেয়া বিএনপি নেতাদের বিরুদ্ধেও আদালতের ব্যবস্থা চেয়েছেন হাছান। তিনি বলেন, ‘তারা (বিএনপির নেতারা) মাঠ গরম করছে। টেলিভিশনের পর্দা গরম করছে।টকশোর পর্দা ফাটিয়ে দিচ্ছে। আদালতকে হুমকি দিচ্ছে। তারা বলে শাস্তি হলে আগুন জ্বলবে। তাদের এসব বক্তব্যের জন্য আদালত ব্যবস্থা নেবেন আশা করি।’

আদালত সম্পূর্ণ স্বাধীন দাবি করে হাছান বলেন, ‘সরকারের মন্ত্রী এমপিদের পর্যন্ত আদালতের কাছে ক্ষামা চাইতে হয়েছে। কেউ জেলও খেটেছে কিন্তু বেগম জিয়া আদালতকে হেনস্থা করেছেন। দেশে থেকে বার বার সময় নিয়েছেন। দেশে থেকে এভাবে বার বার আদালতের কাছে সময় নেওয়া রেকর্ড মনে হয়।’

আয়োজক সংগঠনের সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে আলোচনায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য চিত্রনায়িকা সারাহ বেগম কবরী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার , চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা অরুণ সরকার রানা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যে জাতি সংগীতকে গুরুত্ব দেয়, সে জাতি মানসিকভাবে বেশি উন্নত: সংস্কৃতি মন্ত্রী

বিএনপির ডাকে কর্মীরাই আসবে না: হাছান

আপডেট সময় ১০:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮