ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোটা অঙ্কের অর্থ দিয়ে ছাড়া পাচ্ছেন সৌদি প্রিন্স

সৌদি প্রিন্স ওয়ালিদ বিন তালাল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুর্নীতির দায়ে গ্রেফতার সৌদি প্রিন্স ওয়ালিদ বিন তালালকে ছেড়ে দেয়া হচ্ছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শনিবার তাকে মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়া সৌদি আরবে দুর্নীতির দায়ে গত নভেম্বরে গ্রেফতার হওয়া ব্যক্তিদেরকেও অর্থের বিনিময়ে ছেড়ে দেয়া হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন এমবিসি টেলিভিশনের প্রধান ওয়ালিদ আল ইব্রাহিম, রয়্যাল কোর্টের প্রধান খালিদ আল তুয়াইজিরি।

বিবিসি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিশাল অঙ্কের অর্থ নেয়া হয়েছে। যদিও কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে তা প্রকাশ করা হয়নি। যাদের সঙ্গে অর্থের লেনদেন ও আলোচনা হয়নি তাদের কারাগারে পাঠানো হবে।

সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে প্রিন্স, বর্তমান ও সাবেক মন্ত্রী এবং ধনকুবের ব্যবসায়ীরা ছিলেন।

নভেম্বরের শেষের দিকে ছাড়া পান যুবরাজ মিতেব বিন আবদুল্লাহ। তাকে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ দিতে হয়েছিল। এমবিসি টেলিভিশনের প্রধান ওয়ালিদ আল ইব্রাহিমকে ছেড়ে দিতে তার টেলিভিশনের শেয়ার চাওয়া হয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের পর এই অভিযান পরিচালনা করা হয়। যদিও অনেকেই অভিযোগ করছেন, প্রতিপক্ষকে সরিয়ে দেয়া এবং ক্ষমতা ধরে রাখতেই এমন অভিযান চালানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোটা অঙ্কের অর্থ দিয়ে ছাড়া পাচ্ছেন সৌদি প্রিন্স

আপডেট সময় ১২:১৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮