ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঘুষসহ গ্রেপ্তার ওয়াকফ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদে এক লাখ ২৯ হাজার টাকা ঘুষসহ গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মোতাহার হোসেন খানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক।

সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এক বৈঠকে এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। যে কোন দিন এই প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি নির্মূলে সরকারি সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

গত বছরের ৫ নভেম্বর আসামি মোতাহার হোসেনকে ৪ নং নিউ ইস্কাটন রোড বাংলাদেশ ওয়াকফ ওয়াকফ প্রশাসকের কার্যালয় ভবন থেকে ঘুষসহ গ্রেপ্তার করে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপ-সহকারী পরিচালক ও এই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া নাজিম উদ্দীন ওইদিনই বাদী হয়ে রমনা থানায় মামলা করেন।

মোতাহরের বিরুদ্ধে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর জামে মসজিদের মোতওয়াল্লী কমিটির সদস্য ফারুক হোসেন অভিযোগ জানিয়েছিলেন হটলাইন নম্বর ১০৬ এ। তিনি জানান, মোতাহার হোসেন খান তার কাজ করে দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করছেন।

অভিযোগ পাওয়ার পর ওয়াকফ কার্যালয়ে দুদক টিম ওঁৎ পেতে থাকে। আর ৫০ হাজার টাকা ঘুষ লেনদেনের মুহূর্তে মোতাহারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্যান্টের পকেট ও আলমারি থেকে আরো ৭৯ হাজার টাকা পাওয়া যায়। মোতাহার এই টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পরেননি।

ফারুক হোসেনের ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর জামে মসজিদের নামে বিভিন্ন দাগে মোট ১.২৫ একর সম্পত্তি আছে। বাঘৈর জামে মসজিদ উন্নয়নের জন্য মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি থেকে ০.৯৪ একর সম্পত্তি বিক্রির অনুমতির জন্য ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ ওয়াকফ প্রশাসক বরবার ঢাকা আবেদন করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘুষসহ গ্রেপ্তার ওয়াকফ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট সময় ০৭:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮