ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সরকার গণমাধ্যমের কল্যাণে সচেষ্ট: ইকবাল

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিকতার স্বাধীনতার মধ্যদিয়ে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকার এটি বিশ্বাস করে বলেই গণমাধ্যমের স্বাধীনতা ও কল্যাণে সবসময় সচেষ্ট থাকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে মিডিয়ার আকাশ বিস্তৃত করেছেন। এর মধ্যদিয়ে জনগণের ক্ষমতায়ন সম্ভব হয়েছে।

শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব ভবনের ভিত্তিফলক প্রতিস্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় এই সরকারের মেয়াদে চারটি ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হয়েছে। নতুন ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রক্রিয়াও তাড়াতাড়ি শেষ হবে। সঠিক তথ্য জানানোর মধ্যদিয়ে জনমানুষের ক্ষমতায়ন বাড়ানোর জন্য তিনি সংবাদকর্মীদের প্রতি আহ্বানও জানান।

আলোচনা সভায় সংসদ সদস্য আবদুল মান্নান, জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালু বক্তব্য দেন।

পরে তথ্য উপদেষ্টা নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং ভিত্তিফলক প্রতিস্থাপন করেন। গত বছরের ২৬ ফেব্রুয়ারি বগুড়ার সান্তাহারে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী আয় ও রিজার্ভের প্রবৃদ্ধিতে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি

সরকার গণমাধ্যমের কল্যাণে সচেষ্ট: ইকবাল

আপডেট সময় ১২:২৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮