ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাখালপাড়ায় নিহত এক জঙ্গি অষ্টম শ্রেণির ছাত্র

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পশ্চিম নাখালপাড়ার জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র‌্যাবের অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে আরও একজনের পরিচয় মিলেছে।

তার নাম নাফিস উল ইসলাম ওরফে আবদুল্লাহ। ১৬ বছর বয়সের এ কিশোরটি অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি চট্টগ্রামে। তিন মাস আগে সে চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছিল। বৃহস্পতিবার রাতে তার বাবা নজরুল ইসলাম ছবি দেখে তাকে শনাক্ত করেন। গত ১১ জানুয়ারি রাতে পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানার সন্ধান পায় র‌্যাব। পরদিন সকালে র‌্যাব তিন জঙ্গি নিহত হওয়ার খবর জানায়। নিহত তিন জঙ্গির মধ্যে গত ১৪ জানুয়ারি একজনের পরিচয় শনাক্ত হয়। অপর দুজনের পরিচয় অজানা ছিল। এ অবস্থায় র‌্যাব বৃহস্পতিবার ওই দুজনের ছবি প্রকাশ করে।

এরপর নাসিফের বাবা নজরুল ইসলাম তার ছেলেকে শনাক্ত করেন। নাফিস কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র। তাদের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম কানাইমাদারী গ্রামে। চকবাজার থানার চট্টগ্রাম কলেজের পূর্বগেট এলাকায় থাকত নাফিসের পরিবার। গত ৬ অক্টোবর নিখোঁজ হয় নাসিফ। নিখোঁজের পরদিন নগরীর চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা নজরুল ইসলাম। এ প্রেক্ষিতে সন্ধানে নেমে জঙ্গি সম্পৃক্ততা পায় পুলিশ। পরে নব্য জেএমবির সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় জিডি তদন্তের দায়িত্ব নেয় চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

এর সূত্র ধরে গত ১ জানুয়ারি নগরের সদরঘাট থানার মাদারবাড়ি বালুর মাঠের পাশে মিনু ভবনের পঞ্চম তলা থেকে নব্য জেএমবির দুই আত্মঘাতী সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের সঙ্গে নাসিফের যোগাযোগ ছিল। তাকে ধরতে ঢাকার যাত্রাবাড়ীতে অভিযানও চালানো হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সেদিন পালিয়ে যায় নাফিস। এরপর নাখালপাড়ায় আস্তানায় অবস্থান নিয়ে র‌্যাবের অভিযানে নিহত হয় সে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাখালপাড়ায় নিহত এক জঙ্গি অষ্টম শ্রেণির ছাত্র

আপডেট সময় ১১:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮