ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

পুরনো কিছু মনে করতে অসুবিধা হচ্ছে আইভীর: ডা. বরেন চক্রবর্তী

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর পুরনো কিছু মনে করতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. বরেন চক্রবর্তী। তবে আইভী বর্তমানে স্থিতিশীল রয়েছেন, কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন বলেও জানিয়েছেন এই কার্ডিওলজিস্ট।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওই হাসপাতালের চিকিৎসা শাস্ত্র ও গবেষণা বিভাগের প্রধান সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. বরেন চক্রবর্তী।

তিনি বলেন, এখানে ভর্তির পরই আমরা মেয়র আইভির হার্ট ও কার্ডিয়াকের পরীক্ষা করাই। হার্টের কোন সমস্যা ধরা পড়েনি, তবে সিটি স্ক্যানের রিপোর্টে আমরা দেখতে পাই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মতিষ্কের পেছনের দিকের একটা অংশে তার রক্তরক্ষরণ ধরা পড়েছে। সে অনুপাতেই তাকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেয়র আইভীর অসুস্থতা ‘সর্ট অব স্টোক’।

মস্তিষ্কের স্পর্শকাতর জায়গায় রক্তক্ষরণ হয়েছে জানিয়ে ডা.বরেন চক্রবর্তী বলেন: তার পুরনো উচ্চ রক্তচাপ রয়েছে। এসব ক্ষেত্রে দেখা যায় তিন থেকে চারদিন পর অনেক ক্ষেত্রেই রোগীর মস্তিষ্কে রক্তক্ষরণ বেড়ে যায়, তাতে রোগীর সমস্যা সৃষ্টি হতে পারে। তবে আইভীর অবস্থা স্থিতিশীল।

তিনি বলেন: মেয়র আইভীর সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তার পুরনো অনেক কিছুই মনে করতে অসুবিধা হচ্ছে। তার বাঁ পায়ে একটা আঘাত ছিল যা গতকাল অনেকটা ফোলা ছিল, আজ সেটা অনেকটাই কমেছে।

মেয়র আইভীর বর্তমানে স্বাস্থ্যগত কোন ঝুঁকি রয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে ডা. বরেন চক্রবর্তী বলেন: যদি মস্তিষ্কে রক্তক্ষরণ কয়েকদিনের মধ্যে বেড়ে যায় তবেই স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। এছাড়া সার্বিক দিক দিয়ে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছে। আগামীকাল আমরা আবার তার সিটি স্ক্যান করব রক্তক্ষরণ বাড়ল কিনা সেটা দেখার জন্য।

মঙ্গলবারের সংঘর্ষে আহত আইভী বৃহস্পতিবার দুপুর থেকে বেশ অসুস্থ অনুভব করেন। এরপর কয়েকবার বমি করলে তাকে স্যালাইন দেয়া হয়। তবুও শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে আসার পরামর্শ দেন। এরপর বিকাল ৪ টায় মেয়র আইভীকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে রওনা হয়। ঢাকায় এনে তাকে ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

পুরনো কিছু মনে করতে অসুবিধা হচ্ছে আইভীর: ডা. বরেন চক্রবর্তী

আপডেট সময় ০১:২৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮