ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

প্রতি সপ্তাহেই গতি বাড়াচ্ছে মুস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

অপারেশনের পর থেকে সেই আসল মুস্তাফিজকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তিনি যে একেবারে খারাপ করছিলেন তাও অবশ্য নয়। কিন্তু মুস্তাফিজের সেই ম্যাজিক্যাল বোলিং অনেকটাই অনুপস্থিত ছিল। তবে আশার কথা, সময়ের সঙ্গে নিজেকে ফিরে পেতেও শুরু করেছেন ফিজ। গতি বাড়িয়ে বল করছেন। কাটারগুলোও কাজ করতে শুরু করেছে।

গত ম্যাচে ২৫ রান দিয়ে নিযেছেন ২ উইকেট। তাকে খেলতেই পারেননি জিম্বাবুয়েন ব্যাটসম্যানরা। গত ম্যাচে বেশ গতিতেও বল করেছেন তিনি। সম্ভবত ইনজুরি থেকে ফেরার পর সবচেয়ে বেশি গতি ছিল এদিনই। এসব কিছুই ইতিবাচক দেখছেন বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল।

তিনি বলেন,‘ বেসবল খেলার দিকে যদি তাকান, অনেক পিচার এরকম ইনজুরিতে ভোগে। তারা সাধারণত ৯০ মাইল গতিতে বল ছোড়ে। এ ধরনের ইনজুরি কাটিয়ে আবার ৯০ মাইল গতিতে ফিরতে তাদের ২ বছরও লেগে যায়। মুস্তাফিজের দেড় বছরের মত হয়েছে ইনজুরর পর। ওর গতি আস্তে আস্তে বেড়ে ৮৫ মাইল পর্যন্ত চলে এসেছে।’

গতি বাড়ার সঙ্গে কাটারগুলোও ভালো কাজ করছে বলে জানান হ্যালসল। বললেন,‘ ওর কাটার সবসময়ই দারুণ ছিল। গতি তো প্রতি সপ্তাহেই বাড়ছে এখন। আর কাটারগুলো তাতে আরও বেশি কার্যকর হচ্ছে।’

অনুশীলনে যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন মুস্তাফিজ, তাতে মুগ্ধ সহকারী কোচ। তিনি বলেন,‘ওর আত্মবিশ্বাস ফিরে আসছে। সবচেয়ে দারুণ হলো এটা দেখতে পারা যে কতটা কঠোর পরিশ্রম করছে সে। নিজের স্কিল নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। নিজের স্কিলের প্রতি ওর যা আবেগ ও ভালোবাসা, সবাই সেটি দেখছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতি সপ্তাহেই গতি বাড়াচ্ছে মুস্তাফিজ

আপডেট সময় ১০:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮