ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্ব হিন্দু পরিষদ সভাপতিকে অচেতন অবস্থায় উদ্ধার

প্রবীণ তোগাড়িয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি প্রবীণ তোগাড়িয়াকে ‘নিখোঁজ’ থাকার একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার আহমেদাবাদের শাহিবাগ এলাকা থেকে তোগাড়িয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে চন্দ্রমালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কাঁদতে কাঁদতে তিনি সাংবাদিকদের বলেন, তার কণ্ঠ থামানোর চেষ্টা করা হচ্ছে। তাকে ভুয়া সংঘর্ষে খুন করা হতে পারে এমন খবর পেয়েই নাকি তিনি গা ঢাকা দিয়েছিলেন। জানা গেছে, সরকারি নির্দেশ না মানায় তোগাড়িয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় গ্রেফতদারি পরোয়ানা জারি করেছিল রাজস্থান পুলিশ।

সোমবার তাকে গ্রেফতার করতে রাজস্থান পুলিশ গুজরাটের সোলা থানায় যায়। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। এর পরেই তোগাড়িয়া ‘নিখোঁজ’ বলে খবর ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার উদ্ধার হওয়ার পর তিনি বলেন, ‘এক দশকের পুরনো মামলায় আমাকে টার্গেট করা হচ্ছে। রাজস্থান পুলিশ আমাকে গ্রেফতার করতে আসে। কেউ আমাকে বলেন, পুলিশ আমাকে এনকাউন্টারে হত্যার পরিকল্পনা করেছে।’

রামমন্দির তৈরি, গো হত্যার বিরুদ্ধে আইন এবং কৃষকদের কল্যাণে প্রকল্পের আবেদন করায় তাকে দমাতেই হত্যার এ পরিকল্পনা করা হয়েছে বলে দাবি তোগাড়িয়ার। কে বা কারা তাকে হত্যা করতে চাইছে জানতে চাইলে তা এড়িয়ে তিনি বলেন, তথ্যপ্রমাণ সংগ্রহ করে সব ফাঁস করে দেবেন।

এদিকে চিকিৎসকরা বলছেন, তোগাড়িয়ার অবস্থা এখন স্থিতিশীল। তবে স্বাস্থ্যের উন্নতি না হওয়া পর্যন্ত হাসপাতাল ছাড়বেন না বলে জানিয়েছেন তিনি। তোগাড়িয়া জেড প্লাস নিরাপত্তা পান। নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ: ইরানের দাবি

বিশ্ব হিন্দু পরিষদ সভাপতিকে অচেতন অবস্থায় উদ্ধার

আপডেট সময় ০৩:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮