ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চলে গেলেন অভিনেতা-নির্মাতা সিরাজ হায়দার

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের প্রখ্যাত অভিনেতা ও পরিচালক সিরাজ হায়দার মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে হার্ট অ্যাটাকে নিজ বাসাতেই তিনি মারা যান। (ইন্নালিল্লাহে… রাজিউন)

খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন নায়ক ওমর সানী। সানী বলেন, ‘না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত অভিনেতা ও পরিচালক সিরাজ হায়দার। আজ ভোর ৬ টার দিকে নিজ বাসায় হার্ট এ্যাটাক করে তিনি মারা যান।’

সিরাজ হায়দার অভিনয়ের সাথে জড়িত ছিলেন পঞ্চান্ন বছরের বেশী সময় ধরে। ১৯৬২ সালে নবম শ্রেণীর ছাত্রকালীন সময়ে ১৪ আগস্ট পূর্ব পাকিস্তান জাতীয় দিবসে টিপু সুলতান নাটকে করিম শাহ চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেছিলেন।

এই দীর্ঘ সময়ে তিনি অভিনয় করেছেন যাত্রা, মঞ্চ, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে। মুক্তিযুদ্ধের পর চলচ্চিত্র পরিচালক আবদুল্লাহ আল মামুনের সহকারী হিসেবে জল্লাদের দরবার নামক চলচ্চিত্রে কাজ শুরু করেন। প্রথম অভিনীত চলচ্চিত্রের নাম সুখের সংসার। নারায়ন ঘোষ মিতা পরিচালিত এ চলচ্চিত্রে সিরাজ হায়দার খলনায়ক চরিত্রে অভিনয় করেন।

মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন মাত্র উনিশ বছর বয়সে। ১৯৭৬ সালে তিনি রঙ্গনা নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন এবং অনেকগুলো নাটকের নির্দেশনা দেন। সিরাজ হায়দার দুটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন।

ব্যক্তিগত জীবনে সিরাজ হায়দারের স্ত্রী মিনা হায়দারও একজন অভিনেত্রী। তাদের পুত্র লেনিন হায়দার একজন নাট্য পরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলে গেলেন অভিনেতা-নির্মাতা সিরাজ হায়দার

আপডেট সময় ০২:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮