ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেলে মালির কাজ পেলেন লালুপ্রসাদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন রাঁচীর বিশেষ সিবিআই আদালত। বর্তমানে জেলে তিনি মালির কাজ করছেন।

সাজা ঘোষণা করতে গিয়ে দু’দিন থমকে থাকতে হয় সিবিআই আদালতকে। শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে লালু বলেন, জেলে তার খুব ঠান্ডা লাগছে। উত্তরে বিচারক বলেন, তাহলে কী আর করবেন, তবলা বাজান। হাইপ্রোফাইল মামলার শুনানিতে উপস্থিত সবার মুখে তখন চাপা হাসি।

আদালতে বিশৃঙ্খলার কারণে সাজা ঘোষণা বারবার পিছিয়েছে। তবে অবশেষে সাড়ে তিন বছরের জেল হয়েছে লালুর। জেল সূত্র জানায়, বিরসা মুণ্ডা জেলে মালির কাজ করতে হচ্ছে তাকে। এজন্য দৈনিক ৯৩ টাকা পাবেন তিনি।

এদিকে রায়ের পর টুইটারে খোলা চিঠি দিয়ে লালু জানিয়েছেন, এই শাস্তিতে তিনি ভয় পান না। কোনো চাপের মুখেই ধর্মনিরপেক্ষতার আদর্শ থেকে সরে আসবেন না তিনি। পাশাপাশি অনগ্রসর শ্রেণি ও দলিতদের জন্য তার লড়াইও জারি থাকবে।

চিঠিতে তিনি আরও লেখেন, বিজেপির মন্ত্র খুব সাধারণ। কর্তাভজা হও, তাহলেই সমস্যা থেকে মুক্তি। কিন্তু তিনি তা মেনে নিতে নারাজ। তাই সামাজিক ন্যায় পেতে ও অবিচারের বিরুদ্ধে তিনি আমরণ লড়াই চালিয়ে যাবেন।

লালুর দল আরজেডির নেতারাও এই সাজার পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছে। লালু তনয় তেজস্বী জানিয়েছেন, তিনি বাঘের বাচ্চা। ফলে এই রায়ের কাছে মাথা নত করছেন না। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেলে মালির কাজ পেলেন লালুপ্রসাদ

আপডেট সময় ১০:৫৪:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮