ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলতে গিয়ে মা-ছেলে নিখোঁজ এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

ইরানে বিদেশি হস্তক্ষেপ চায় না রাশিয়াসহ তিন দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

ইরানে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের ঘটনা প্রত্যাখ্যান করে রাশিয়া, তুরস্ক ও সিরিয়া আশা প্রকাশ করেছে- ‘ইরানে আর কোনো সহিংসতার ঘটনা ঘটবে না।’

মঙ্গলবার ইরানের ভেতরে যেসব সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলছে- সব রকমের সহিংসতা পরিহার করতে হবে। পাশাপাশি বিদেশি হস্তক্ষেপ বন্ধেরও আশা করেছে তুরস্ক। এ আগে সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এটি হচ্ছে সম্পূর্ণভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়। বাইরের হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার ঘটনা গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি, পরিস্থিতি রক্তপাত ও সহিংসতার দিকে যাবে না।’

অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের তীব্র নিন্দা করেছে সিরিয়া। দেশটি ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করেছে- ইরানের নেতৃত্ব, সরকার ও জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নয়নের পথে এগিয়ে যেতে সক্ষম হবে।

দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ও দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গত বৃহস্পতিবার থেকে ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ মিছিল-সমাবেশ করেছেন এবং বিক্ষিপ্ত কিছু সহিংসতার ঘটনা ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

ইরানে বিদেশি হস্তক্ষেপ চায় না রাশিয়াসহ তিন দেশ

আপডেট সময় ১১:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮