ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশুলিয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

আশুলিয়ায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু তালেব (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সাত জন। তাদের উদ্ধার করে সাভারের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে আশুলিয়ার গোরাট এলাকার ইটখোলা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব গোরাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের স্ত্রী কামনা বেগম বলেন, ‘তার স্বামীর চাচাতো ভাই ইয়াসুফের সঙ্গে বাড়ির পাশের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে তার স্বামী ওই জমিতে বাঁশ কাটতে গেলে ইয়াসুফ বাধা দেয়। এক পর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডতা শুরু হয়। পরে ইয়াসুফ ও তাদের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় সাত জন। তাদের উদ্ধার করে সাভারের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আশুলিয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৫:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭