ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, গ্রেপ্তার ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

পুরান ঢাকার টিকাটুলী এলাকায় একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় সন্দেহভাজন তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ। আহত হয়েছে সন্দেহভাজন দুই ডাকাত। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি ছুরি জব্দ করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- শাহআলম, স্বপন ও আমির হোসেন। এর মধ্যে আহত শাহআলম ও স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওয়ারী থানায় তিনজনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম দৈনিক আকাশকে জানিয়েছেন, ওয়ারীর টিকাটুলি রোডের রোজ গার্ডেনের সামনে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ডাকাত দলকে ঘেরাও করে ফেললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পরে পুলিশও শর্টগান দিয়ে পাল্টা গুলি চালায়। এতে স্বপন ও শাহ আলম নামের দুইজন পায়ে গুলিবিদ্ধ হন।

শাহআলমের ডান হাঁটুতে এক রাউন্ড এবং স্বপনের বাম পায়ের রানে এক রাউন্ড গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০২:২৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭