ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির তিন বছরের কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিচার বিভাগকে অবমাননা করায় মিশরের সাবেক ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিসহ ১৯ জনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর ২০১১ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুড নেতা মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে গণবিক্ষোভের মুখে সেনাবাহিনী তাকে পদচ্যুত করে।

চার বছর মেয়াদে নির্বাচিত হলেও মাত্র এক বছর দায়িত্ব পালনের পরই পদচ্যুত হন মুরসি। তিনি পদচ্যুত হওয়ার পর আন্দোলন দমনে ১০ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়। এখন যাদের বিচার করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে বিচার বিভাগ সম্পর্কে ঘৃণা ছড়ানোর অভিযোগে গতকাল শনিবার মুরসিকে কায়রোর একটি ফৌজদারী আদালত দোষী সাব্যস্ত করে দণ্ড দেয়।

একইসঙ্গে তাকে ১ মিলিয়ন মিশরীয় পাউন্ড জরিমানাও করা হয়। গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম উদ্যোক্তা আলা আবদেল ফাত্তাহসহ অন্য পাঁচজনকে ৩০ হাজার মিশরীয় পাউন্ড জরিমানা করা হয়।

এর আগেও বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে আরও এক মামলায় মুরসিকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোহায় পৌঁছাল ইরানি প্রতিনিধিদল: নতুন করে আলোচনার সম্ভাবনা

মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির তিন বছরের কারাদণ্ড

আপডেট সময় ০২:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭