ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু

গৃহহীনদের ঘর নির্মাণ করে দেবে সরকার: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ডিসি সম্মেলনে অংশ নেয়া মাঠ প্রশাসনের ৬৪ ডিসি ও আট বিভাগীয় কমিশনারদের বন্যার কারণে গৃহহীন হয়ে পড়া মানুষের সঠিক তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সঠিক তালিকা করুন। গৃহহীনদের ঘর নির্মাণ করে দেবে সরকার।

মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁও নিজ কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অবৈধ ক্ষমতাদখলকারী ও যুদ্ধাপরাধীরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অগ্রযাত্রা শুরু হয়। এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জনসমর্থন না থাকলে অনেক দেশই আসবে আমাদের নিয়ে খেলতে। কাজেই আমরা স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারলে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। পাশাপাশি উন্নয়ন করে উন্নত দেশে পরিণত হতে হবে। স্বাধীন জাতি হিসেবে এগিয়ে যাবো বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমরা যে বৈষম্যের শিকার ছিলাম, তা থেকে মুক্ত করতেই জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। স্বাধীন জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো।

তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশের অগ্রযাত্রা শুরু। বাংলাদেশের অর্থনীতি সাবলম্বী করতে বঙ্গবন্ধু বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। কিন্তু স্বাধীনতার বিরোধীতাকারীরা ২১ বছর ধরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

গৃহহীনদের ঘর নির্মাণ করে দেবে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭